সেবন্তী ঘোষ | সহ-সম্পাদক

সেবন্তী ঘোষের জন্ম শিলিগুড়িতে ১৯৬৭, ১৯ মার্চে। বাবা অধ্যাপক হরেন ঘোষ, মা দীপ্তি ঘোষ।পড়াশুনো শান্তিনিকেতনে।
কবি ও গদ্যকার, পেশায় শিক্ষিকা সেবন্তী ঘোষের প্রকাশিত কবিতার বই ন’টি।

যে থাকে অন্ধকারে(প্রতিভাস), আমাদের কথা ,বাংলা ম্যাম (সপ্তর্ষি ) ফুর্তি ও বিষাদ কাব্য, ফুল ও সুগন্ধ (আনন্দ পাবলিশার্স) গালিবের বউ যা বলতে পারেনি, দিল দরিয়া, কলোনি আমার, যা লিখতে চাইনি (সিগনেট) নভেলা -কবি (আনন্দ পাবলিশার্স) গল্প সঙ্কলন-শ্লোক ও অন্যান্য গল্প (দেজ পাবলিশিং হাউস) সাহিত্য অকাদেমির তরফে নেপালি ভাষার কবি যশইয়াঞ্জন পিয়াসীর 'শান্তি-সন্দেহ' কাব্যগ্রন্থের বাংলা অনুবাদ।সাহিত্য অকাদেমির তরফে নেপালি ভাষার গল্পকার সানু লামার “মৃগতৃষ্ণা”-র বাংলা অনুবাদ। (প্রকাশিতব্য) হীরক সংগ্রহ কবিতা-সঙ্কলনে দুটি কবিতা আছে। (আনন্দ পাবলিশার্স)।দেশ- এর কবিতা ১৯৮৩-২০০৭ কবিতা-সঙ্কলনে তিনটি কবিতা আছে।(আনন্দ পাবলিশার্স)। আনন্দবাজার পত্রিকার সুবর্ণজয়ন্তী সঙ্কলনে কবিতা গ্রন্থিত।

সাহিত্য অকাদেমির ট্রাভেল গ্রান্ট ও কৃত্তিবাস (২০০৪)পুরস্কার। অনীতা সুনীলকুমার বাংলা একাডেমি পুরস্কার (২০১১)দিল্লি মানব সম্পদ উন্নয়ন বিভাগ থেকে সিনিয়র ফেলোশিপ, মেয়েদের লেখা নিয়ে গবেষণা পত্র(২০০৮-২০১০)
সাহিত্য অকাদেমি দিল্লির আমন্ত্রণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া, কোয়ান্টলেন পলিটেকনিক ইউনিভার্সিটি, সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ে গল্প ও কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহন। (২০১১)ঢাকা লিট ফেস্টে আমন্ত্রিত লেখক হিসেবে যোগদান(২০১৮)
সার্ক সাহিত্য উৎসবে ঢাকা ও ভুবনেশ্বর এবং সাহিত্য অকাদেমির আমন্ত্রণে কলকাতা, গ্যাংটকে অনুবাদ কর্মশালা, দিল্লি লুধিয়ানা গৌহাটি কোকড়াঝাড় ভোপাল আন্দামান,সিমলায় কবিতাপাঠে অংশগ্রহন।